আমুদরিয়া নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় শিক্ষার্থীদের ৫০০ টাকা জরিমানার নোটিশ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে আইআইএম জম্মুতে।
প্রতিষ্ঠানের নোটিশে অনুষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক বলে জানানো হয়। অনুপস্থিত শিক্ষার্থীদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয় এবং অসুস্থতার ক্ষেত্রে মেডিকেল প্রমাণপত্র জমা দিতে বলা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। কংগ্রেসও শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্যতামূলক উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।
Total Views:
0