দক্ষিণ দিনাজপুরে দুই ঘটনায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ

আমুদরিয়া নিউজ: একদিকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, অন্যদিকে এক যুবককে মারধরের অভিযোগ—পরপর দুই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে।

কুমারগঞ্জে এক নাবালিকাকে জোর করে একটি দোকানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ওষুধ বিক্রেতার বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। নাবালিকাকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রতিবাদে থানার সামনেও বিক্ষোভ হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

অন্যদিকে, মাদক কারবারের অভিযোগ তুলে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক রজত ঘোষের বিরুদ্ধে। আহত যুবক বর্তমানে বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পরিবারের সদস্যরা অভিযুক্ত নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখান। সেই সময় মহিলাদের দিকে লাঠি নিয়ে তেড়ে যাওয়ার অভিযোগও উঠেছে ওই নেতার বিরুদ্ধে। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর দলীয়ভাবে তাঁকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগগুলির বিষয়ে তদন্ত চলছে।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *