আমুদরিয়া নিউজ: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অনিয়ন্ত্রিত বিকাশ ভবিষ্যতে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে—সব এআই গবেষক ও কর্মী কিন্তু এমন আশঙ্কার সাথে একমত নন। ওপেনএআই, মেটা এবং ডিপমাইন্ডের মতো শীর্ষস্থানীয় সংস্থায় কর্মরত একাধিক কর্মী এই ‘মহাপ্রলয়ের’ তত্ত্বকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন। সম্প্রতি কিছু প্রযুক্তিবিদের দেওয়া চরম সতর্কবার্তাকে তাঁরা হেসেই উড়িয়ে দিয়েছেন।
সম্প্রতি অ্যানথ্রোপিকের প্রাক্তন কর্মী জ্যাকব কক্সনের একটি সতর্কবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এআইয়ের ভবিষ্যৎ বিপদ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এআই প্রকৌশলী জানিয়েছেন, মানবজাতির অস্তিত্ব সংকটের এই দাবির পেছনে কোনো সুনির্দিষ্ট বা যৌক্তিক প্রমাণ নেই। তাঁদের মতে, এআই নিয়ে এমন আতঙ্ক ছড়ানোর চেয়ে প্রযুক্তিটির সঠিক ও দায়িত্বশীল ব্যবহারের দিকে মনোযোগ দেওয়া বেশি জরুরি।