কেন্দ্রীয় করের ভাগে পশ্চিমবঙ্গ পেল ৭৮৬৬ কোটি টাকা

আমুদরিয়া নিউজ: কেন্দ্রীয় করের ভাগ হিসাবে পশ্চিমবঙ্গকে ৭,৮৬৬ কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২৮টি রাজ্যের জন্য মোট ১ লক্ষ ৯ হাজার ১৯ কোটি টাকা ছাড় করেছে কেন্দ্র। উৎসবের মরশুমে রাজ্যগুলির আর্থিক চাপ কমাতে নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই এই অর্থ পাঠানো হয়েছে। এই টাকা উন্নয়নমূলক কাজ ও জনকল্যাণমূলক প্রকল্পে খরচ করতে পারবে রাজ্যগুলি। এ দফায় সবচেয়ে বেশি অর্থ পেয়েছে উত্তরপ্রদেশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *