আমুদরিয়া নিউজ: বিখ্যাত সুপারমডেল সিন্ডি ক্রফোর্ডের ছেলে তথা জনপ্রিয় মডেল প্রেসলি বারবার মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। গত রবিবার ক্যালিফোর্নিয়ার একটি রিহ্যাব সেন্টারে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় তাঁর পরিবার এই কঠিন সময়ে সকলের কাছে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।
মাত্র ১৬ বছর বয়সে বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘মশকিনো’র হাত ধরে মডেলিং দুনিয়ায় পা রাখেন এই মডেল। পরবর্তীতে তিনি বারবেরি ও ডলসে অ্যান্ড গাবানার মতো বড় বড় ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন।বিগত বছরগুলোতে প্রেসলি নিজের মানসিক অবসাদ ও মাদকাসক্তি নিয়ে বেশ খোলামেলা কথা বলেছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে ফ্যাশন দুনিয়ায় ও তাঁর ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Total Views:
0