আমুদরিয়া নিউজ: দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাহার। কিন্তু বর্ষার বিদায়ের সূচনা হলেও চলতি মরশুমে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ১৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে। দেশের প্রায় ৪৩ শতাংশ ভৌগোলিক এলাকা এখনও বৃষ্টির ঘাটতিতে রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগরের কাছে তৈরি হওয়া নিম্নচাপটি আগামী দিনে আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় ও সিকিমে আগামী সপ্তাহে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Total Views:
1