আমুদরিয়া নিউজ: দীর্ঘদিনের যানজটের সমস্যা কমাতে আজ থেকে দার্জিলিং মোড়ের এলিভেটেড করিডরের একটি ক্যারেজওয়ে যানবাহনের জন্য খুলে দেওয়ার কথা। এর ফলে দার্জিলিং মোড় হয়ে চলাচলকারী গাড়িগুলির গতি কিছুটা স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। এই করিডরটি মাটিগাড়ার বালাসন থেকে সেভক আর্মি ক্যাম্প পর্যন্ত বিস্তৃত। পুরো এলিভেটেড করিডরের কাজ ২০২৭ সালের মার্চের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে শিলিগুড়ির পাশাপাশি দার্জিলিং ও পাহাড়মুখী যান চলাচলেও সুবিধা হওয়ার কথা।
দার্জিলিং মোড় শিলিগুড়ির অন্যতম ব্যস্ত যানবাহন কেন্দ্র। প্রতিদিন স্থানীয় যানবাহনের পাশাপাশি পাহাড়মুখী পর্যটক ও পণ্যবাহী গাড়িও এই পথ ব্যবহার করে। ফলে নতুন ক্যারেজওয়ে চালু হওয়াকে শহরের ট্রাফিক ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Total Views:
0