ভারতের অর্থনীতিতে সুখবর, বৃদ্ধির পূর্বাভাস বাড়াল মুডিজ

আমুদরিয়া নিউজ: ভারতের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা। ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করেছে আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজ।

সংস্থার মতে, শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা, সাধারণ মানুষের ভোগব্যয়, সরকারি পরিকাঠামো খাতে বিনিয়োগ এবং পরিষেবা খাতের ভালো পারফরম্যান্স অর্থনীতিকে গতি দিচ্ছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ বলেও জানিয়েছে মুডিজ।

তবে আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে সংস্থাটি। দীর্ঘদিন জ্বালানির দাম বেশি থাকলে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। সব মিলিয়ে, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে বলেই মূল্যায়ন মুডিজের।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *