আমুদরিয়া নিউজ: ভারতের সঙ্গে নতুন করে অস্ত্র প্রতিযোগিতায় নামার ইচ্ছা নেই পাকিস্তানের বলে জানিয়েছেন দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। তাঁর দাবি, ভারতীয় সামরিক সক্ষমতাকে ইসলামাবাদ সম্মান করে এবং পাকিস্তান কোনও দেশের বিরুদ্ধে আগ্রাসী পরিকল্পনা করছে না।
তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখা হবে বলেও স্পষ্ট করেছেন তিনি। ভারতীয় ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের দিকে পাকিস্তানের নজর রয়েছে বলেও তাঁর বক্তব্যে ইঙ্গিত মিলেছে।
Total Views:
0