আমুদরিয়া নিউজ: প্লেব্যাক থেকে বিরতিতে থাকলেও অরিজিৎ সিংয়ের নতুন গান ‘জয় জয় রাম’ ঘিরে উচ্ছ্বাস ভক্তদের মধ্যে। নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির জন্য গানটি রেকর্ড করতে প্রায় ২০০টি টেক দিয়েছিলেন অরিজিৎ। প্রতিটি লাইনে নতুন আবেগ খুঁজতে গিয়ে গানের সঙ্গে গভীরভাবে মিশে গিয়েছিলেন তিনি।
এ আর রহমানের সুরে অরিজিৎ ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানটিতে রাম-সীতার বিয়ের মুহূর্ত তুলে ধরা হয়েছে। রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ছবিটির প্রথম পর্ব মুক্তির কথা ৬ নভেম্বর ২০২৬।
Total Views:
0