মহারাষ্ট্রে মারাঠা সংরক্ষণ আন্দোলনে আপাতত বিরতি

আমুদরিয়া নিউজ: মারাঠা সংরক্ষণের দাবিতে ২০ দিনের অনশন শেষ করলেন আন্দোলনকারী মনোজ জারাঙ্গে পাটিল। বীড জেলার পাটোদায় মহারাষ্ট্র সরকারের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর তিনি অনশন প্রত্যাহার করেন। সরকারকে দাবিগুলি নিয়ে পদক্ষেপের জন্য তিন মাসের সময় দিয়েছেন তিনি।

কুনবি শংসাপত্র এবং ঐতিহাসিক গেজেটের ভিত্তিতে মারাঠাদের সংরক্ষণের দাবিই ছিল আন্দোলনের অন্যতম মূল বিষয়। জারাঙ্গে জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ফের মুম্বইয়ে আন্দোলনের পথে যাবেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *