ভারত-আমেরিকা জ্বালানি সহযোগিতা, পরমাণু শক্তি নিয়েও আলোচনা

আমুদরিয়া নিউজ: হিউস্টনে G20 Energy Abundance Ministerial বৈঠকের ফাঁকে মার্কিন এনার্জি সেক্রেটারি ক্রিস রাইটের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল। আলোচনায় ভারতের পরমাণু শক্তি সম্প্রসারণের রোডম্যাপ, পাশাপাশি AI, হাই-পারফরম্যান্স কম্পিউটিং ও ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ পরিকাঠামো নিয়ে আলোচনা হয়।

দুই দেশ পরিষ্কার জ্বালানি, শক্তিশালী বিদ্যুৎ পরিকাঠামো এবং নতুন প্রযুক্তিতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও একমত হয়েছে। ভারত ২০৪৭ সালের মধ্যে পরমাণু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *