আমুদরিয়া নিউজ: সৌদি আরবের পবিত্র শহর মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সৌদি কর্তৃপক্ষের দাবি, মঙ্গলবার রাতে মক্কার নিষিদ্ধ আকাশসীমায় ঢোকার আগেই একটি ড্রোনকে প্রতিহত ও ধ্বংস করা হয়। হামলাটি হুথিদের চালানো বলে সৌদি পক্ষের দাবি; তবে হুথিরা মক্কা বা কোনও পবিত্র স্থানে হামলার অভিযোগ অস্বীকার করেছে।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সৌদি আরবের সার্বভৌম ভূখণ্ডে হামলা এবং সাধারণ মানুষের জীবন ও পরিকাঠামো বিপন্ন করার ঘটনাকে ভারত নিন্দা করে। মক্কার বিশেষ ধর্মীয় গুরুত্বের কথা উল্লেখ করে পশ্চিম এশিয়ায় দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
Total Views:
0