আমুদরিয়া নিউজ: যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের বার্কলে এলাকায় বন্দুকধারীর গুলিতে সোফি লি নামে এক ২৭ বছর বয়সী ট্রান্স নারী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জনপ্রিয় এই ব্যক্তিত্বের আকস্মিক মৃত্যুতে স্থানীয় এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে এটি কোনো ট্রান্স-বিরোধী বিদ্বেষমূলক অপরাধ কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং ঘটনার তদন্ত চলছে।
Total Views:
0