নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হাসিরানি রথ

আমুদরিয়া নিউজ:নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন হাসিরানি রথ। মঙ্গলবার দিল্লি থেকে প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি নেতৃত্ব। নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথই এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া আসনে লড়বেন। রেজিনগরে বিজেপির প্রার্থী শাখারভ সরকার।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। প্রার্থী ঘোষণার পর হাসিরানি রথ রেয়াপাড়ার জানকীনাথ মন্দিরে পুজো দেন। মঙ্গলবারই হলদিয়া মহকুমাশাসকের দপ্তরে তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা। এই কর্মসূচিতে শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থাকা হাসিরানি রথের সামনে এবার বড় নির্বাচনী পরীক্ষা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *