রুশ তেল কেনায় ভারতের উপর ১০০% শুল্কের জল্পনা

আমুদরিয়া নিউজ: রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর সম্ভাবনা ঘিরে ফের জল্পনা তৈরি হয়েছে। মার্কিন সেনেটে পাশ হওয়া রাশিয়া-ইরান নিষেধাজ্ঞা সংক্রান্ত বিলে ভারত-সহ ১০টি দেশের নাম উল্লেখ করে এই শুল্কের প্রস্তাব আনা হয়েছে।

তবে একইসঙ্গে এই শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দেওয়ার ধারা বাদ দেওয়ার প্রস্তাবও উঠেছে। ফলে বিলটি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। বিলটি গত ৭ আগস্ট মার্কিন সেনেটে ৮৬-১১ ভোটে পাশ হয়। এবার তা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হওয়ার পর প্রেসিডেন্টের অনুমোদনের জন্য যাবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *