আমুদরিয়া নিউজ: চার জেলায় সরকারি স্কুলে মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল রাজ্য সরকার। মাত্র তিন সপ্তাহ আগে উত্তর ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়ার কিছু সরকারি স্কুলে রান্না করা খাবার সরবরাহের জন্য সংস্থাটিকে অনুমোদন দেওয়া হয়েছিল। রাজ্যের স্কুলশিক্ষা দফতরের তরফে সম্প্রতি সেই অনুমোদন প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে আগের সিদ্ধান্ত বদল করা হল, তা নিয়ে সরকারের তরফে বিস্তারিত কারণ জানানো হয়নি। এর আগে অক্ষয় পাত্রকে মিড-ডে মিলের দায়িত্ব দেওয়া নিয়ে রাজ্যে বিতর্ক তৈরি হয়েছিল।
Total Views:
1