আমেরিকায় বিদেশি পড়ুয়াদের ভিসা-নিয়মে আইনি বাধা

আমুদরিয়া নিউজ: আমেরিকায় আন্তর্জাতিক পড়ুয়াদের থাকার মেয়াদ সর্বোচ্চ চার বছরে সীমাবদ্ধ করার নতুন ভিসা-নিয়ম কার্যকর হওয়ার আগেই তা আটকে দিল ফেডারেল আদালত। মার্কিন প্রশাসনের এই নিয়মে F-1 পড়ুয়াদের ক্ষেত্রে দীর্ঘদিনের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা তুলে দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য থাকার অনুমতি দেওয়ার কথা ছিল। কোর্স শেষ করতে অতিরিক্ত সময় প্রয়োজন হলে নতুন করে অনুমতি নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছিল।

কিন্তু ১৪ সেপ্টেম্বর ফেডারেল বিচারক এফ ডেনিস সেলর নতুন নিয়মটি কার্যকর হওয়া স্থগিত করেছেন। আদালতের বক্তব্য, নিয়মটি আনার ক্ষেত্রে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতরের যুক্তি যথেষ্ট শক্তিশালী ছিল না এবং জনসাধারণের মতামতও যথাযথভাবে বিবেচনা করা হয়নি। ফলে আপাতত ভারত-সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক পড়ুয়াদের জন্য পুরনো ব্যবস্থা বহাল থাকছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *