সরকারি কর্মীদের রেশন যাচাই কেন্দ্রের

আমুদরিয়া নিউজ: ভর্তুকির রেশন ব্যবস্থায় অনিয়ম রুখতে যাচাই শুরু করেছে কেন্দ্র। সেই যাচাইয়ে ২ লক্ষ ৬২ হাজার সরকারি কর্মীর নাম উঠে এসেছে, যাঁদের রেশন কার্ডে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য নেওয়ার তথ্য পাওয়া গিয়েছে। এর মধ্যে রেলের ১ লক্ষ ৮২ হাজার ২৮৩ জন, ডাক বিভাগের ৩৭ হাজার ২৯ জন এবং PFMS-এর তথ্যের ভিত্তিতে আরও ৪২ হাজার ৯৬৮ জন রয়েছেন বলে জানা গেছে।

এই রেশন কার্ডগুলির সঙ্গে যুক্ত রয়েছেন মোট ১০ লক্ষেরও বেশি সুবিধাভোগী। এবার যাচাইয়ের আওতা বাড়িয়ে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মীদের তথ্যও চাওয়া হয়েছে। কেন্দ্রের লক্ষ্য, প্রকৃত যোগ্য ব্যক্তিরাই যাতে সরকারি খাদ্যসুরক্ষার সুবিধা পান, তা নিশ্চিত করা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *