আমুদরিয়া নিউজ:ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত দু’দিনের ১৮তম BRICS শীর্ষ সম্মেলন শেষ হয়েছে নয়াদিল্লিতে। সম্মেলনের সমাপ্তির পর ভারতের নেতৃত্ব ও আয়োজক হিসেবে ভূমিকার প্রশংসা করেছে একাধিক সদস্য দেশ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে এই সম্মেলন আন্তর্জাতিক মঞ্চে ভারতের শক্তিশালী নেতৃত্বের পরিচয় দিয়েছে।
সম্মেলনে সহযোগিতা, স্থিতিশীলতা, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সভাপতিত্বে BRICS-এর এই বৈঠককে কূটনৈতিক ও অর্থনৈতিক—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Total Views:
0