আমুদরিয়া নিউজ: আজ দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় ইঞ্জিনিয়ার্স ডে। বিশিষ্ট ইঞ্জিনিয়ার ও ভারতের অন্যতম প্রধান নির্মাতা-প্রকৌশলী স্যার মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরায়ার জন্মদিন উপলক্ষে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর এই দিনটি পালন করা হয়।
দেশের পরিকাঠামো, প্রযুক্তি, শিল্প ও উন্নয়নে ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান জানাতেই এই দিনটির আয়োজন। এবারেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাগত সংগঠনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং কর্মসূচির আয়োজন করা হয়েছে।
Total Views:
1