নাগরিকদের বিদেশ ভ্রমণে কড়া নিষেধাজ্ঞা চীনের: জাতীয় ও প্রযুক্তিগত সুরক্ষায় নতুন আইন

আমুদরিয়া নিউজ: জাতীয় ও প্রযুক্তিগত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নাগরিকদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে চীন। নতুন নিয়ম অনুযায়ী, দেশের জাতীয় নিরাপত্তা বা স্বার্থ ক্ষুণ্ন করতে পারে এমন সন্দেহভাজন নাগরিকদের সর্বোচ্চ তিন বছরের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

বিশেষ করে সেমিকন্ডাক্টর এবং এআই খাতের মতো প্রযুক্তিগত সুরক্ষার ওপর এই আইনে বিশেষ জোর দেওয়া হয়েছে। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার প্রযুক্তিগত লড়াইয়ের আবহে এই পদক্ষেপ নেওয়া হলো। জানা গেছে, মেটা-র অধীভুক্ত এআই প্রতিষ্ঠান ‘ম্যানুস’-এর সহ-প্রতিষ্ঠাতাদেরও সম্প্রতি চীন ছাড়তে বাধা দেওয়া হয়েছিল।

ইতিমধ্যেই সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিকদের কিছু নির্দিষ্ট দেশে ভ্রমণের ওপর কড়াকড়ি শুরু হয়েছে। এ ছাড়া, সীমান্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা নাগরিকদের ঝুঁকিপূর্ণ অঞ্চলে ভ্রমণে নিরুৎসাহিত করেন। এই আইনের মাধ্যমে চীন সরকারের নাগরিকদের ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর হলো।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *