কবিতাকে নতুন রূপ দিচ্ছেন প্রিয়া মালিক

আমুদরিয়া নিউজ: কলকাতায় নিজের নতুন সৃজনশীল কাজের কথা জানালেন কবি ও পারফর্মার প্রিয়া মালিক। তিন বছরের যাত্রা শেষে তাঁর জনপ্রিয় কবিতা ও মিউজিক্যাল শো ‘ইশক হ্যায়’-এর নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এবার কবিতাকে বইয়ের পাতায় এবং পর্দাতেও নতুনভাবে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

প্রিয়া জানিয়েছেন, তাঁর নতুন বইটি সুফি প্রেমের সাতটি ধাপকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এবং আগামী দু’মাসের মধ্যে বইটি প্রকাশের পরিকল্পনা রয়েছে। একই ভাবনাকে ঘিরে তৈরি হবে একটি নতুন মঞ্চ-শোও। পাশাপাশি কবিতাকে কেন্দ্র করে তাঁর প্রথম হিন্দি ছবির চিত্রনাট্যের কাজ এগিয়ে চলেছে। ইতিমধ্যেই চিত্রনাট্যের প্রাথমিক কাঠামো তৈরি হয়েছে এবং প্রযোজনা সংস্থার কাছে তা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। কলকাতার সাহিত্য-সংস্কৃতির আবহকেও বিশেষভাবে উল্লেখ করেছেন প্রিয়া। তাঁর কথায়, কবিতার শহর কলকাতার সঙ্গে তাঁর ব্যক্তিগত টানও রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *