আমুদরিয়া নিউজ: ২০২৬ সালের ব্রিকস সম্মেলনের আগে ভারতের অবস্থান স্পষ্ট—মার্কিন ডলার থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই দিল্লির। তবে ব্রিকসের আর্থিক সহযোগিতা বাড়াতে সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা বা CBDC-এর মধ্যে সংযোগ তৈরির প্রস্তাব দিচ্ছে ভারত।
এর লক্ষ্য ডলারকে সরিয়ে দেওয়া নয়, বরং ব্রিকস দেশগুলোর মধ্যে বাণিজ্য ও পর্যটন লেনদেনকে দ্রুত, সস্তা ও সহজ করা। তবে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ঘাটতি, প্রযুক্তিগত মান এবং মুদ্রা ব্যবস্থার পার্থক্য এই উদ্যোগের বড় চ্যালেঞ্জ।
চীন ও রাশিয়া ডি-ডলারাইজেশনের পক্ষে থাকলেও ভারত আপাতত ধাপে ধাপে বিকল্প অর্থ পরিশোধ ব্যবস্থা গড়ে তোলার পক্ষেই রয়েছে। ফলে ব্রিকসের অভিন্ন মুদ্রার সম্ভাবনাও এখনই বাস্তবায়নের পথে যাচ্ছে না বলে জানা গেছে।
Total Views:
0