কলকাতায় শুরু লিটল ম্যাগাজিন উৎসব

আমুদরিয়া নিউজ: বাংলা সাহিত্যের স্বাধীন ও বিকল্প ধারার লেখালেখিকে সামনে রেখে আজ কলকাতায় শুরু হয়েছে ‘লিটল ম্যাগাজিন ফেস্টিভ্যাল ২০২৬’। কলকাতা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর আর্টস, লিটারেচার অ্যান্ড কালচারের উদ্যোগে আয়োজিত দু’দিনের এই উৎসব চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর। উৎসবে অংশ নিচ্ছে প্রায় ২৫টি লিটল ম্যাগাজিন।

উৎসবে বিভিন্ন পত্রিকার সম্পাদক, কবি, লেখক ও সাহিত্যপ্রেমীরা একত্রিত হয়েছেন। থাকছে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা এবং লিটল ম্যাগাজিনকে কেন্দ্র করে নানা মতবিনিময়। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে প্রদর্শিত হচ্ছে শতবর্ষেরও বেশি পুরোনো বাংলা সাহিত্যপত্রিকার কিছু দুষ্প্রাপ্য সংখ্যা, যার মধ্যে ‘বঙ্গদর্শন’, ‘ভারতী’ ও ‘ভারতবর্ষ’-এর মতো পত্রিকাও রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *