আমুদরিয়া নিউজ: ক্লাসে ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না—সুরেন্দ্রনাথ ল কলেজের এই নির্দেশ ঘিরে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। পরীক্ষার আগে এই বিজ্ঞপ্তির প্রতিবাদে এবং ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার রাতভর তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, উপস্থিতির হিসাব আগে প্রকাশ করা হয়েছিল এবং বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।
Total Views:
0