আমুদরিয়া নিউজ: ব্রিকস সম্মেলনকে ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণের আশঙ্কা তৈরি হলেও ভারত ও আফগানিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হবে। দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন, বা ডিডিসিএ জানিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই হবে সিরিজের প্রথম ম্যাচ।
দিল্লিতে ব্রিকস সম্মেলনের কারণে নিরাপত্তা ব্যবস্থা এবং ভিভিআইপি চলাচল নিয়ে ম্যাচের সূচি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল। এমনকি ম্যাচ পিছিয়ে দেওয়া বা অন্যদিন আয়োজনের জল্পনাও শুরু হয়। তবে ডিডিসিএ ও দিল্লি পুলিশের মধ্যে আলোচনার পর প্রয়োজনীয় নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থার আশ্বাস মিলেছে।
ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম লড়াই নিয়ে অনিশ্চয়তার অবসান হয়েছে। ১৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচের পর ১৫ ও ১৭ সেপ্টেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচও দিল্লিতেই অনুষ্ঠিত হওয়ার কথা।