আমুদরিয়া নিউজ: এআই-কে ব্যবহার করে ক্ষতিকারক জৈব অস্ত্র তৈরির এক বিপজ্জনক চেষ্টা রুখে দিয়েছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। তাদের প্রকাশিত সাম্প্রতিক ‘থ্রেট ইন্টেলিজেন্স’ রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, বেশ কয়েকজন বিজ্ঞানী ও হ্যাকার তাদের উন্নত এআই মডেল ‘ক্লড’-কে অপব্যবহার করে মারাত্মক জৈব উপাদান ও মারণাস্ত্র তৈরির ফর্মুলা খোঁজার চেষ্টা করছিলেন। শুধু অ্যানথ্রপিক নয়, গুগলও জানিয়েছে যে তাদের ‘জেমিনি’ এআই ব্যবহার করে এক ব্যক্তি জৈব অস্ত্র তৈরির সম্পূর্ণ নির্দেশিকা পাওয়ার চেষ্টা করেছিল। এই ঘটনা প্রযুক্তি বিশ্বে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তার এমন সম্ভাব্য অপব্যবহার নিয়ে কড়া সুরক্ষার দাবি তুলেছেন।
Total Views:
0