আমুদরিয়া নিউজ: প্রায় ৩,০০০ বছর আগে বর্তমান স্পেনের দক্ষিণাঞ্চলে ব্রোঞ্জ যুগের এক অনন্য ও সমৃদ্ধ সভ্যতার বিকাশ ঘটেছিল, যা তারতেসোস নামে পরিচিত। সম্পদ, উন্নত প্রযুক্তি এবং খনিজ বাণিজ্যে অবিশ্বাস্যভাবে এগিয়ে থাকা এই রহস্যময় সভ্যতাটি আজ থেকে প্রায় ২,৫০০ বছর আগে হঠাৎ করেই পৃথিবী থেকে বিলীন হয়ে যায়।
গবেষকদের মতে, এটি কোনো সাধারণ পতন ছিল না। অত্যন্ত পরিকল্পিত এবং উন্নত এই সমাজ কীভাবে এবং কেন হঠাৎ অদৃশ্য হয়ে গেল, তা উদ্ঘাটন করতে বর্তমানে প্রত্নতাত্ত্বিকরা নতুন করে অনুসন্ধান চালাচ্ছেন। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয় নাকি কোনো আকস্মিক যুদ্ধ এর পেছনে দায়ী ছিল—সেই রহস্যের জট খুলতেই ব্যস্ত আধুনিক বিজ্ঞান।
Total Views:
0