জেপি মর্গ্যানের ইউনিটের উপর থেকে আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, তদন্ত চলবে

আমুদরিয়া নিউজ: ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি বাজার কারসাজির অভিযোগে নিষেধাজ্ঞার মুখে থাকা জেপি মর্গ্যানের একটি ইউনিট ও একটি ব্রোকারেজ সংস্থাকে আবার সাধারণ শেয়ার কেনাবেচার অনুমতি দিয়েছে।

তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা ক্লোজিং অকশন সেশনে অংশ নিতে পারবে না বল জানানো হয়েছে। অভিযোগ ওঠার পর সেবির নির্দেশ মেনে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেওয়ার পরই সংস্থাগুলিকে সাধারণ লেনদেনের অনুমতি দেওয়া হয়।

সেবির অভিযোগ, দিনের শেষে শেয়ারের চূড়ান্ত দাম ঠিক করার জন্য চালু হওয়া নতুন অকশন ব্যবস্থায় অস্বাভাবিকভাবে কেনাবেচা করে বাজারের দামে প্রভাব ফেলার চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ, নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া হয়নি। সাধারণ শেয়ার লেনদেনে অনুমতি মিললেও বাজার কারসাজির অভিযোগের তদন্ত এখনও চলছে। ফলে এই ঘটনায় সেবির পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে শেয়ারবাজার মহলের।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *