হুগো: বিশ্বের সবচেয়ে উঁচু ঘোড়া!

আমুদরিয়া নিউজ: যুক্তরাজ্যের নর্থহ্যাম্পটনশায়ারের বাসিন্দা ‘হুগো’ নামের একটি শায়ার জাতের ঘোড়া বিশ্বের সবচেয়ে উঁচু জীবিত ঘোড়া হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে। মাত্র ৪ বছর বয়সী এই ঘোড়াটির উচ্চতা প্রায় ৬.৫ ফুট (১৯৯ সেন্টিমিটার) এবং সে এখনো বেড়ে উঠছে।

তার মালিক ব্রেট এবং লিসা মাস্টার্স জানান, বিশাল আকৃতির হলেও হুগো অত্যন্ত শান্ত স্বভাবের। পশুচিকিৎসক, ডেন্টিস্ট ও ম্যাসাজের সুবিধা নিয়ে সে এক বিলাসবহুল জীবনযাপন করছে। ঐতিহাসিকভাবে শায়ার জাতের ঘোড়াগুলো ভারী কাজের জন্য পরিচিত। ১৮৫০ সালে ‘ম্যামথ’ নামের একটি ঘোড়া ২.১৯ মিটার উচ্চতা নিয়ে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম ঘোড়ার রেকর্ড গড়েছিল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *