রাজস্থানের পুরসভা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি, একাধিক জায়গায় অনিয়মের অভিযোগ

আমুদরিয়া নিউজ: রাজস্থানের পুরসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণকে ঘিরে ৯ সেপ্টেম্বর বুধবার বিভিন্ন জেলায় উত্তেজনা ও বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে। রাজ্যের ১৬২টি পুরসভা এলাকায় ভোটগ্রহণ হয়। ভোটের মধ্যে কোথাও সংঘর্ষ, কোথাও ভুয়ো ভোটের অভিযোগ, আবার কিছু বুথে ইভিএম সংক্রান্ত সমস্যার খবরও পাওয়া গেছে।

দীদওয়ানায় নির্দল বিধায়ক ইউনুস খানের পরিবারের সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কির অভিযোগ করেন। সিকারের ফতেহপুরে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দু’জন আহত হন। অন্যদিকে ঝুনঝুনুতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠায় এক ভোটকর্মীকে বুথ থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

সব মিলিয়ে, ভোটারের অংশগ্রহণের পাশাপাশি প্রথম দফার নির্বাচনকে ঘিরে ওঠা অশান্তি ও অনিয়মের অভিযোগে রাজস্থানের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ ১১ সেপ্টেম্বর, আর ভোটগণনা হওয়ার কথা ১৪ সেপ্টেম্বর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *