ভারত-চীন সম্পর্কে নতুন সমীকরণের ইঙ্গিত, সাত বছর পর ভারত সফরে শি জিনপিং

আমুদরিয়া নিউজ: দীর্ঘ টানাপোড়েনের পর ভারত-চীন সম্পর্কের বরফ গলানোর সম্ভাবনা তৈরি হয়েছে নতুন করে। ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে এ সপ্তাহেই নয়াদিল্লি সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় সাত বছর পর তাঁর ভারত সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

নজর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের দিকে। সীমান্ত পরিস্থিতি, পারস্পরিক আস্থা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ— একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক কার্যত তলানিতে পৌঁছেছিল। এরপর ধীরে ধীরে কূটনৈতিক স্তরে যোগাযোগ বাড়লেও, পারস্পরিক অবিশ্বাস এখনও পুরোপুরি কাটেনি।

তবে শুধু কূটনীতিই নয়, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রেও এখনও রয়েছে বেশ কিছু জটিলতা। ভারতীয় বাজারে চীনা বিনিয়োগ নিয়ে বিভিন্ন নিয়ন্ত্রণ, ভিসা সংক্রান্ত সমস্যা এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও শিল্প সরঞ্জাম সরবরাহ নিয়ে বাধা— দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে এখনও স্বাভাবিক হতে দিচ্ছে না বলে বিভিন্ন সূত্রের দাবি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *