জনগণনার কাজে যুক্ত শিক্ষকদের বদলিতে নিষেধাজ্ঞা

আমুদরিয়া নিউজ: জনগণনার কাজে যুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বদলি বা রিলিজ অর্ডার দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে স্কুলশিক্ষা দফতর। এই নির্দেশকে কেন্দ্র করে রাজ্যের শিক্ষা মহলে শুরু হয়েছে বিতর্ক।

শিক্ষক সংগঠনগুলির প্রশ্ন, জনগণনার প্রথম পর্যায়ের কাজ ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও কেন আরও ১৫ দিন বদলি প্রক্রিয়া আটকে রাখা হচ্ছে। তাঁদের আশঙ্কা, এর ফলে সাধারণ ও পারস্পরিক বদলির প্রক্রিয়াও বাধার মুখে পড়তে পারে। যদিও এই বিতর্ক নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি স্কুলশিক্ষা দফতর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *