‘দ্য জেন্টলমেন’ সিজন ২ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা

আমুদরিয়া নিউজ: বিশ্বজুড়ে ওয়েব সিরিজপ্রেমীদের আলোচনায় এখন ব্রিটিশ নির্মাতা গাই রিচির জনপ্রিয় ক্রাইম-ড্রামা সিরিজ ‘The Gentlemen’। সিরিজটির দ্বিতীয় সিজন ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এবং নতুন কাহিনি ও তারকা সংযোজনকে ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে।

নতুন সিজনে আবারও দেখা যাচ্ছে থিও জেমসকে এডি হর্নিম্যানের চরিত্রে এবং কায়া স্কোডেলারিওকে সুসি গ্লাসের ভূমিকায়। গল্পে এবার এডির অপরাধ সাম্রাজ্য আরও বড় করার উচ্চাকাঙ্ক্ষা এবং সেই সিদ্ধান্তের প্রভাবকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনি। নতুন সিজনে যোগ দিয়েছেন হিউ বোনেভিলসহ একাধিক নতুন অভিনেতা।

সবচেয়ে বড় খবর, দ্বিতীয় সিজন মুক্তির আগেই সিরিজটির তৃতীয় সিজনেরও অনুমোদন দিয়েছে নেটফ্লিক্স। ফলে ব্রিটিশ অপরাধজগত, অভিজাত সমাজ এবং গাই রিচির নিজস্ব স্টাইলের মিশেলে তৈরি এই সিরিজের ভবিষ্যৎ নিয়েও আন্তর্জাতিক দর্শকদের আগ্রহ বাড়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *