আমুদরিয়া নিউজ:দেশবাসীর উদ্দেশে পরিচ্ছন্নতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৯ সেপ্টেম্বর তিনি বলেন, পরিচ্ছন্নতাকে শুধু বিশেষ কোনও কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে।
প্রধানমন্ত্রী জানান, পরিচ্ছন্ন পরিবেশ শুধু শহর বা এলাকার সৌন্দর্যই বাড়ায় না, এর সঙ্গে মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার মানও সরাসরি জড়িত। তাই ব্যক্তি থেকে শুরু করে সমাজ এবং স্থানীয় প্রশাসন—সবাইকে একসঙ্গে দায়িত্ব নিয়ে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
স্বচ্ছ ভারত অভিযানের মূল বার্তাকে সামনে রেখে প্রধানমন্ত্রী বলেন, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ভারত গড়তে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Total Views:
0