Image ref 53600267. Copyright Rex Shutterstock No reproduction without permission. Please see www.rexfeatures.com for more information.

দিল্লিতে পুলিশের সঙ্গে গ্যাং সদস্যদের সংঘর্ষ, গ্রেপ্তার তিন

আমুদরিয়া নিউজ: রাজধানী দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর একটি কুখ্যাত গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ৮ সেপ্টেম্বর রাতে রোহিণী এলাকায় পুলিশ অভিযানে দুই অভিযুক্ত আহত হন। তাঁদের বিরুদ্ধে এক প্রপার্টি ডিলার খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের সূত্র ধরে রোহিণী জেলা পুলিশের বিশেষ দল অভিযুক্তদের আটকানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুই অভিযুক্তকে আহত অবস্থায় আটক করা হয়। ধৃতদের মধ্যে একজন নাবালকও রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *