চা শ্রমিকদের উন্নয়নে নতুন প্রকল্পের ভাবনা

আমুদরিয়া নিউজ: উত্তরবঙ্গের চা বাগান এলাকার শ্রমিকদের জীবন ও জীবিকার উন্নয়নে নতুন করে উদ্যোগের ভাবনা কেন্দ্রের। চা শ্রমিক ও তাঁদের পরিবারের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন এবং সামাজিক সুরক্ষা নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। সেই লক্ষ্যেই বিভিন্ন চা বাগান এলাকায় শ্রমিকদের বর্তমান আর্থ-সামাজিক অবস্থার সমীক্ষা শুরু হয়েছে বলে খবর।

চা বাগান নির্ভর প্রান্তিক মানুষের দীর্ঘদিনের আর্থিক ও সামাজিক সমস্যার সমাধানে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়েই চলছে সমীক্ষা ও আলোচনা। পুজোর মরশুমের আগে উত্তরবঙ্গের চা শ্রমিকদের উন্নয়নকে কেন্দ্র করে এই উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *