ট্রাম্পকে হত্যার ডাক! এফবিআইয়ের হাতে গ্রেফতার প্রখ্যাত সমকামী পডকাস্টার

আমুদরিয়া নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর ব্যক্তিগত আইনজীবীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ক্যালিফোর্নিয়া থেকে বেঞ্জামিন আজারিয়া সাউথওয়ার্থ (৪০) নামে এক সমকামী খ্রিষ্টান পডকাস্টারকে গ্রেফতার করেছে এফবিআই।

আদালতের নথিতে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকেই সাউথওয়ার্থ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে ট্রাম্প ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে লাগাতার বিদ্বেষ ছড়াচ্ছিলেন। একটি ইনস্টাগ্রাম ভিডিওতে তিনি ট্রাম্পকে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়ার দাবিও তোলেন। এছাড়া টিকটকে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীর বাড়ির ঠিকানা ফাঁস করে অনুগামীদের সেখানে যাওয়ার উস্কানি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। গ্রেফতারের সময় এই পডকাস্টার চিৎকার করে ট্রাম্পকে ‘পেডোফাইল’ বলে আখ্যা দেন। দোষী সাব্যস্ত হলে তাঁর দীর্ঘ কারাদণ্ড হতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *