আমুদরিয়া নিউজ: জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সন্দেশখালিতে। অভিযোগ, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক রেখা পাত্র। ঘটনাটি সন্দেশখালি ২ নম্বর ব্লকের বউঠাকুরান গ্রামের।
স্থানীয় সূত্রের দাবি, প্রায় ৯ বিঘা জমি নিয়ে শরিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। আদালতের নির্দেশ মেনে জমিতে চাষ করতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায় বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
Total Views:
1