আমুদরিয়া নিউজ: ইউরোপের বুকে চিকিৎসা পর্যটনে এক নতুন বিপ্লব ঘটাচ্ছে আলবেনিয়া। কম খরচে নিখুঁত দাঁতের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে তুরস্কের যে একচ্ছত্র আধিপত্য ছিল, তাকেই এবার বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে আলবেনিয়ার রাজধানী তিরানা।
যুক্তরাজ্য, ফ্রান্স বা জার্মানির তুলনায় আলবেনিয়ায় চিকিৎসার খরচ প্রায় চার গুণ কম। যেখানে ব্রিটেনে একটি ডেন্টাল ইমপ্ল্যান্টের জন্য বিপুল অর্থ ব্যয় করতে হয়, আলবেনিয়ায় প্রতি দাঁতের খরচ পড়ে মাত্র ৬০০ ইউরো (প্রায় ৭০০ ডলার)। সস্তা খরচের পাশাপাশি তুরস্কের চিকিৎসা নিয়ে একাংশের মানুষের সাম্প্রতিক ভীতিও রোগীদের তিরানার দিকে টানছে। মাত্র ৬ লক্ষ জনসংখ্যার এই শহরের কেন্দ্রবড়িতেই এখন প্রায় ৪০০টি অত্যাধুনিক ডেন্টাল ক্লিনিক গড়ে উঠেছে, যার মূল লক্ষ্যই হলো বিদেশি রোগীদের আকর্ষণ করা।
Total Views:
0