মস্তিষ্কের খেয়াল নাকি শরীরের তরল? ২৫০০ বছর পুরোনো তত্ত্বেই লুকিয়ে মানুষের চরিত্র!

আমুদরিয়া নিউজ: মানুষের আচরণ ও ব্যক্তিত্ব কেন আলাদা হয়, তা নিয়ে কৌতুহলের শেষ নেই। আধুনিক মনোবিজ্ঞানের বহু আগে, প্রায় ২৫০০ বছর পূর্বে প্রাচীন গ্রিসে চিকিৎসকেরা দাবি করেছিলেন—মানুষের চরিত্র নির্ধারিত হয় শরীরের চার প্রকার তরল বা ‘হিউমার্স’ (রক্ত, কফ, হলুদ পিত্ত ও কালো পিত্ত)-এর ভারসাম্যের ওপর।হিপোক্রেটিস ও গ্যালেনের হাত ধরে বিকশিত এই তত্ত্ব অনুযায়ী, শরীরে কালো পিত্তের আধিক্য মানুষকে বিষণ্ণ করে, কফ বাড়লে মানুষ শান্ত হয়, অতিরিক্ত রক্ত মানুষকে প্রফুল্ল করে এবং হলুদ পিত্তের আধিক্য মানুষকে বদমেজাজি করে তোলে।

শেকসপিয়ারের যুগেও এই তত্ত্ব এতটাই জনপ্রিয় ছিল যে, মেজাজ নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাবারও নিষিদ্ধ করা হতো। যদিও আধুনিক বিজ্ঞান এই জৈবিক দাবিকে ভুল প্রমাণ করেছে, তবুও বর্তমানের মনস্তাত্ত্বিক মডেলগুলোতে এই প্রাচীন তত্ত্বের ছোঁয়া আজও স্পষ্ট।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *