আমুদরিয়া নিউজ: পুজোর নিয়মে এবার বড় বদল, একাধিক কড়া সিদ্ধান্ত বিজেপি সরকারের। বড় বাজেটের পুজোয় সরকারি অনুদান বন্ধ হলেও আর্থিকভাবে পিছিয়ে থাকা কমিটিগুলিকে যাচাই করে দেওয়া হবে ১ লক্ষ টাকা।অষ্টমীতে মদ বিক্রি বন্ধ, জাতীয় সড়ক ও কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা পুজোর জন্য বন্ধ না রাখা এবং বিসর্জনে ডিজে ও উচ্চ শব্দের গান নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে।
পুজো কমিটিগুলিকে বিনামূল্যে বিদ্যুৎ ও ফায়ার লাইসেন্স দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মহালয়ায় ইডেন গার্ডেনে চার ঘণ্টার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে সরকার।
Total Views:
0