আমুদরিয়া নিউজ: দুর্গাপুজোয় আমিষ খাওয়াকে ‘পাষণ্ড’ বলার মন্তব্য ঘিরে বিতর্কে এবার মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনও সাধু-সন্তের পরামর্শে বাঙালির দীর্ঘদিনের খাদ্যাভ্যাস ও সংস্কৃতি বদলাবে না।
শমীকের বক্তব্য, বাঙালি তার নিজস্ব রীতি মেনেই মাছ-মাংস খাবে। পাশাপাশি, সাধারণ আমিষভোজীদের ‘পাষণ্ড’ বলা তিনি সমর্থন করেন না বলেও জানান। দুর্গাপুজোর সরকারি বিজ্ঞাপনে দেবীর ১১টি হাত দেখানো নিয়েও তিনি বিষয়টিকে ছাপার বা প্রযুক্তিগত ভুল হিসেবে দেখার পরামর্শ দেন।
Total Views:
0