আমুদরিয়া নিউজ: জলপাইগুড়ির সিপিআই(এম) জেলা কার্যালয়ে গভীর রাতে হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। দলের অভিযোগ, দুষ্কৃতীরা বাইরে থেকে কাচ ও আগুনের গোলা ছুড়ে হামলা চালায়। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জেলা জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে সিপিআই(এম)।
Total Views:
0