আমুদরিয়া নিউজ: বমি ও পেটের সমস্যা নিয়ে সিমলাপাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে এসে মৃত্যু হল ৩৬ বছরের শাহ আলম মল্লিকের। পরিবারের অভিযোগ, তাঁকে ভর্তি না করে দিনের পর দিন মেঝেতে রেখে চিকিৎসা করা হয়। স্যালাইন ও ওষুধ দেওয়া হলেও প্রয়োজনীয় পরীক্ষা বা অন্য হাসপাতালে রেফার করা হয়নি বলে দাবি পরিজনদের।
মৃত্যুর পর স্বাস্থ্যকেন্দ্রে উত্তেজনা ছড়ায়। চিকিৎসকদের ঘিরে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চিকিৎসায় গাফিলতি হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Total Views:
0