WBJEE-র বিকেন্দ্রীভূত কাউন্সেলিং শুরু

আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ২০২৬ সালের কেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের প্রথম পর্যায়ের রেজিস্ট্রেশন আজ, ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।জানা গেছে, আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন, প্রোফাইল তৈরি এবং পছন্দের কলেজ ও কোর্স নির্বাচন করতে পারবেন পরীক্ষার্থীরা।

বোর্ডের প্রকাশিত আসন তালিকা অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও ফার্মেসি মিলিয়ে বহু শূন্য আসনে এই কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। প্রার্থীদের মেধাক্রম, পছন্দের কলেজ ও কোর্স এবং আসনের প্রাপ্যতার ভিত্তিতে সিট বরাদ্দ করা হবে।

বোর্ডের সূচি অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর প্রথম দফার মেরিটের তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে সিট গ্রহণ, প্রয়োজনীয় নথি যাচাই এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *