আমুদরিয়া নিউজ: কানসাসের একটি পাবলিক স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘গোপনে জেন্ডার রূপান্তর’ করানোর অভিযোগে মামলা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার বিভাগ। তবে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই দাবির সপক্ষে কোনো প্রমাণ মেলেনি।
মামলাটিতে কোনো শিক্ষার্থীর চিকিৎসাগত রূপান্তর বা ওষুধ দেওয়ার অভিযোগও আনা হয়নি। মূলত, ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের মা-বাবার অনুমতি ছাড়াই স্কুলে তাদের পছন্দের নাম এবং জেন্ডার পরিচয় ব্যবহারের সুযোগ দেওয়ার নীতিকে কেন্দ্র করেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। মানবাধিকার কর্মীরা কোনো জোরালো প্রমাণ ছাড়া সরকারের এমন মামলার তীব্র সমালোচনা করেছেন।
Total Views:
0