আমুদরিয়া নিউজ: ধূসর এবং মেক্সিকান নেকড়েকে ‘বিলুপ্তপ্রায়’ তালিকা থেকে বাদ দিতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে গবাদি পশু রক্ষায় খামারিদের নেকড়ে শিকারের পথ সুগম হতে পারে। ট্রাম্পের মতে, আমেরিকার খাদ্য সরবরাহ ও ঐতিহ্যে খামারিদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
তবে পরিবেশবাদী সংগঠনগুলো এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। তাদের মতে, এর ফলে নেকড়ে বাঁচানোর দীর্ঘদিনের প্রচেষ্টা মুখ থুবড়ে পড়বে। বর্তমানে আমেরিকায় প্রায় ১৮,০০০ ধূসর এবং মাত্র ৩১৯টি মেক্সিকান নেকড়ে বন্য পরিবেশে বেঁচে রয়েছে। এই আদেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা।
Total Views:
0