আমুদরিয়া নিউজ: সংসার চালানো কেবল শারীরিক পরিশ্রম নয়, বরং এক বিশাল মানসিক পরিকল্পনা। স্কুল ড্রেস কেনা, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বা কার্টনে কী খাবার ফুরিয়ে এলো—সব মনে রাখার অদৃশ্য দায়িত্বকে বলা হয় ‘মেন্টাল লোড’। এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বিষমকামী দম্পতিদের মধ্যে এই মানসিক চাপের ৭১ শতাংশই একাই বহন করেন মায়েরা।
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিয়া রুপানার জানান, এই চিন্তা কখনো পিছু ছাড়ে না। কর্মক্ষেত্রেও নারীরা এই দুশ্চিন্তা বয়ে বেড়ান। ফলে দিনের শেষে অনেকেই চরম ক্লান্তিতে ভেঙে পড়েন। গবেষকদের মতে, সুখী দাম্পত্যের জন্য ঘরের এই মানসিক পরিকল্পনা ও দায়িত্বগুলো পুরুষদের সমানভাবে ভাগ করে নেওয়া উচিত।
Total Views:
0